বাংলাদেশ

করোনাকালে নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে এফপিএবি’র গোলটেবিল অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙ্গামাটি শাখার আয়োজনে ও জাতীয় কাযালয়ের সার্বিক সহযোগিতায় “কোভিড-১৯ নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার সংরক্ষণে করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

২৬ জানুয়ারী,২০২১ইং রোজ মঙ্গলবার রাত ৮টা ৩০মিনিটে জুম অনলাইনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফপিএবির প্রাক্তন সভাপতি ‍ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস মেহের আফরোজ চুমকি।

আলোচনায় সংযুক্ত ছিলেন যথাক্রমে এফপিএবির সহ-সভাপতি এ্যাডভোকেট ফাহমিদা জেবীন, এফপিএবির কোষাধাক্ষ্য জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভিন, দূনীতি দমন কমিশনের (দূদক) উপ-সচিব জনাব সৈয়দ রবিউল ইসলাম, এফপিএবির পরিচালক (প্রোগ্রাম) ডা: সঞ্জিব আহমেদ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক আঙ্গুর নাহার মন্টি, নিউজ নাউ বাংলা ডটকমের সম্পাদক শামীমা দোলা, দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোটার নিখিল ভদ্র, মেরীস্টোপস বাংলাদেশের এডভোকেসী এন্ড কমিউনিকেশন মনজুন নাহার, এসকেইউএস এর চেয়ারম্যান জেমিন প্রেমা, এফপিএবির পাসোনেল অফিসার জনাব নজরুল ইসলাম, এফপিএবির প্রোগ্রাম অফিসার দেওয়ান তানভীর আহমেদ এবং ৬টি জেলার জেলা কর্মকর্তাবৃন্দ। সভাপতি সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালণ করবেন রাঙ্গামাটি শাখার জেলা কর্মকর্তা অরুণ কুমার শীল।

Related Articles

Leave a Reply

Back to top button