বাংলাদেশ

রাজধানীতে যেসব মার্কেট খোলা থাকছে

অর্থনীতির চাকা গতিশীল এবং ঈদের আগে কেনাকাটা করার ব্যবস্থা করতে সীমিত পরিসরে আজ রবিবার (১০ মে) থেকে মাকের্ট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার।

সরকারি এই নির্দেশের পরও মার্কেট-শপিংমল খুলছেন না মালিকারা। আবার কিছু মালিকপক্ষ দোকানপাট খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন। নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনেই তার দোকানপাট খুলে রাখবে।

রাজধানীতে যেসব দোকান, শপিংমল, বিপণি-বিতান খুলছে:

* দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং

* বাংলাদেশের জুতা তৈরিকারক প্রতিষ্ঠান এপেক্স ও বাটা

* নিউমার্কেট বন্ধ থাকলেও খুলছে এর উল্টো পাশের গাউছিয়া, চাঁদনী চক, ইস্টার্ন মল্লিকা, ইস্টার্ন প্লাজা, এলিফ্যান্ট রোডের সব দোকান।

* গুলশান ১ ও ২ নম্বর সেকশনের ডিনএসসি মার্কেট এবং গাজী শপিং কমপ্লেক্স।

* যাত্রাবাড়ী আয়েশা মোশারফ শপিং সেন্টার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, রহমান প্লাজা, হাবিবুল্লাহ সুপার মার্কেট, ফার্নিচার মার্কেট ও টাইলস মার্কেটের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, স্টিল ফার্নিচার মার্কেট সম্পূর্ণরূপে খোলা থাকবে।

* উত্তরা কাজী ভবন ও বেশ ভবন, নিউ এলিফ্যান্ট রোড

* আইডিবি ভবন আগারগাঁও কম্পিউটার মার্কেট

* ডিআইটি ফকিরাপুল মার্কেট

* মিরপুর রোডে লাটিমী শপিং মল, জাহান ম্যানশন, গোল্ডেন মার্কেট

* মিরপুর রোডের কাপড়ের দোকান, পাঞ্জাবির দোকান, জুতার দোকান, এবং আল্পনা প্লাজা

* মোহাম্মদপুর ও মিরপুর রোডের রাস্তার পাশের দোকানগুলোও

* নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেট এবং ক্রোকারিজের মার্কেট

* গাউছিয়া সংলগ্ন গোল্ডেন প্লাজা

* বাংলাদেশের সর্ববৃহৎ আইটি মার্কেট মাল্টিপ্লান সেন্টার

* উত্তরা আলাউদ্দিন টাওয়ার ও রাস্তার পাশের কিছু দোকান

* টপ টেন ব্র্যান্ড বেশিরভাগ জায়গাতেই

* এলিফ্যান্ট রোডের ট্রপিক্যাল সেন্টার, সুবাস্তু আর্কেড।

Related Articles

Leave a Reply

Back to top button