ভূরাজনীতি

রিজভীর হৃদযন্ত্রের এমপিআই টেস্ট করা হবে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তার হৃদযন্ত্রের এমপিআই (মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং) টেস্ট করা হবে।

রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রুহুল কবির রিজভীর হার্টের ভায়াবিলিটি (কার্যক্ষমতা) দেখার জন্য এই এমপিআই টেস্ট করা হবে।

এনজিওগ্রাম করার ২৮ দিন পর বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি সরকারি হাসপাতালের নিউক্লিয়ার কার্ডিওলজি বিভাগে এই পরীক্ষা করা হবে।

এর আগে গত ১৫ অক্টোবর ল্যাবএইড হাসপাতালে রিজভীর হৃদযন্ত্রের এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়। এরপর ২৭ অক্টোবর ল্যাবএইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে। এ সময় তার ইকো কার্ডিওগ্রামও করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button