হাসপাতালে প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়

হাসপাতালে ভর্তি হয়েছেন, ভারতীয় বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায় চোখের রেটিনার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) তার চোখে অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি বিশ্রামে আছেন।
এদিকে, প্রীতম সরকারের নতুন সিনেমা ‘সৎ ভূত অদ্ভুত’-এ অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২২ এপ্রিল) সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষাণা হয়েছে। এ উপলক্ষে কলকাতার একটি রেস্তারাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
১৯৪০ সালের ১৮ই অক্টোবর বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন তিনি।
নিয়মিত বড়পর্দায় কাজ করে গিয়েছেন। কমেডিয়ান অভিনেতা হিসেবে তার পদ টলিউড ইন্ডাস্ট্রিতে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন।
তিনি নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন ৬০ বছর বয়সের পর থেকে, পৃথিবীর ইতিহাসে খুব কম ব্যক্তি আছে যিনি ৬০ বছর বয়সের পর নিজের কেরিয়ার শুরু করে চূড়ান্ত সাফল্য পান, পরাণ বাবু তাঁদের মধ্যে একজন। খবর: ভারতীয় সংবাদমাধ্যম এবি নিউজ২৪।


