অন্য খবর

মুক্তির আগেই আয়ে রেকর্ড ভাঙল ‘আরআরআর’

মুক্তির আগেই বিশাল রেকর্ড সৃষ্টি করেছে  এসএস রাজমৌলীর ‘আরআরআর’ সিনেমা। রেকর্ড মূল্যে সিনেমাটির ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সম্প্রতি পিংক ভিলা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ভার‍তের জি গ্রুপ সিনেমাটির সম্প্রচার স্বত্ব  ৩২৫ কোটি রুপিতে কিনে নিয়েছে। এর ফলে মুক্তির আগে সবথেকে বেশি দামে বিক্রি হওয়া সিনেমার উপাধি পেয়ে গেল ‘আরআরআর’।

চলতি বছরেই মুক্তির কথা রয়েছে সিনেমাটি। তবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটি দেখা যাবে প্রেক্ষাগৃহে মুক্তির পর।

সিনেমাটিতে অভিনয় করেছেন, বলিউডের অজয় দেবগন এবং আলিয়া ভাটসহ  জুনিয়র এনটিআর, রামচরণসহ আরো অনেকে। এছাড়াও সিনেমাটিতে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত আমির খান।

জানা গেছে, ‘আরআরআর’ সিনেমায় দুই তেলুগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button