অন্য খবর

মা হচ্ছেন পরীমণি

মা হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন।

পরীমনি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা।

তিনি বলেন, শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। খবরটি পেয়ে আমরা দুজনই আনন্দে কেঁদে ফেলেছিলাম। মা হওয়ার খবরে আনন্দের জোয়ারে ভাসছেন পরী দম্পতি।

এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তারা। পরীমণি জানান, ছেলে হলে নাম হবে ‘রাজ্য’ আর মেয়ে হলে তার নাম রাখবেন ‘রাণী’।

আজ দুপুরে ফেসবুকে পরীকে ধন্যবাদ জানান অভিনেতা শরিফুল রাজ, তাতে তিনি লেখেন ধন্যবাদ পরী।

পরীমণি বলেন, এ অনুভূতি প্রকাশ করার মতো না।মনে হচ্ছে এ মুহূর্তে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী।আমার পরী হয়ে আকাশে উড়তে ইচ্ছা করছে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জীবনের সেরা উপহার এটি।

এদিকে সোমবার দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। সোমবার দুপুরে একটি ছবি শেয়ার শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।

Related Articles

Leave a Reply

Back to top button