স্পোর্টেইনমেন্ট

১৪ বছর পর বাংলাদেশ-ইন্দোনেশিয়া মুখোমুখি

প্রায় ১৪ বছর পরে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে আজ ( ১ জুন ) বুধবার ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বাংলাদেশের জামালরা। এই ম্যাচ উপলক্ষে ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন ৯ হাজার টিকিট নির্ধারণ করেছে। এবং এই টিকিটের প্রায় সবগুলোই বিক্রি শেষ হয়ে গেছে।

এই ম্যাচ বিষয়ে জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ১৫ হাজার হলেও করোনা পরবর্তী সময়ের জন্য ১০ হাজারের কম টিকিট বিক্রি করেছে তারা। স্থানীয় সংবাদ মাধ্যমে জানতে পারলাম, ম্যাচের টিকিট নাকি শেষ। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সর্বশেষ ২০০৮ সালে মুখোমুখি হয়েছিল। এক যুগের বেশি সময়ের পর বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কাছে ম্যাচটি এশিয়া কাপের প্রস্তুতি, আমরা এই ম্যাচের মাধ্যমে মালয়েশিয়ার জন্য নিজেদের আরও প্রস্তুত করব।

অধিনায়ক জামাল ভুইয়া এ ম্যাচের মাধ্যমে নিজেদের যাচাইয়ের ক্ষেত্র হিসেবে দেখছেন, ইনজুরির জন্য অনেকে দলের সঙ্গে নেই। যারা আছেন তাদের নিয়ে পরিকল্পনা সাজাতে সহজ হবে কোচের।

বুধবার ম্যাচ খেলে তারপরের দিন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন জামালরা। সেখানে কুয়ালামাপুরে ৮-১৪ জুন এশিয়া কাপ বাছাইয়ে তিন ম্যাচে বাহরাইন, মালয়েশিয়া ও তুর্কেমেনিস্তানের মুখোমুখি হবে।

Related Articles

Leave a Reply

Back to top button