বাংলাদেশ

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যান্টনি ব্লিনকেন

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় তিনি বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় অ্যান্টনি ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বব্যাপী ঈদুল ফিতর উদযাপনকারী মুসলমানদের আমার উষ্ণতম শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষত যারা মহামারি চলাকালে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সহিংসতার কারণে পালিয়ে এসেছেন এবং যারা তাদের এ কঠিন সময়ে সহযোগিতা করেছেন, তাদের কথাও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। ঈদ মোবারক।

Related Articles

Leave a Reply

Back to top button