ভূরাজনীতি

রিজভীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে মেডিকেল বোর্ড

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহরাব-উজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল বোর্ড।

মঙ্গলবার (২০ অক্টোবর) তারা রিজভীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড তার ব্লাড, ইকোসহ কিছু রুটিন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এই পরীক্ষাগুলো করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তাকে হাসপাতাল থেকে কবে রিলিজ দেওয়া হবে।

রিজভীকে সোমবার (১৯ অক্টোবর) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button