স্পোর্টেইনমেন্ট

করোনায় আক্রান্ত বিপিএলের ম্যাচ রেফারি ও আম্পায়ার

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের ঢাকা পর্ব । এখন শুরু হবে চট্টগ্রাম পর্ব । ইতিমধ্যে শুরু হয়েছে দলগুলোর ঢাকা থেকে চট্টগ্রামে যাত্রা । আর সেই যাত্রার শুরুতেই করোনা পরীক্ষা করে নেয়া হচ্ছে। আর সেই পরীক্ষায় পজিটিভ হয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান এবং আম্পায়ার গাজী সোহেল।

মূলত চট্টগ্রাম পর্বে তাদের ম্যাচ পরিচালনার কথা ছিল। ঢাকা পর্বের ৮ ম্যাচের একটিও দায়িত্বপালন করেননি তারা।

নিজের বিষয়ে গণমাধ্যমকে রকিবুল জানান, ‘চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে বিসিবি থেকে আমাদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়েছিল। রাতেই রেজাল্ট এসেছে পজিটিভ। আমার আর আম্পায়ার গাজী সোহলের ফল পজিটিভ এসেছে। আর তাই ব্যাগ গোছানো থাকলেও যেতে পারছি না। তবে আল্লাহ্‌ রহমতে ভালো আছি। মাথা একটু ভারি হয়ে আছে। এছাড়া কোনো সমস্যা নেই আর।

সবার কাছে দোয়া চেয়েছেন রকিবুল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button