বাংলাদেশবিশ্ব

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে জেসিসি বৈঠক আজ

আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন-জেসিসি’র বৈঠক । বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ এবং পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা অগ্রাধিকার পাবে। অন্যদিকে, লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশে নেয়া প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন, দুই দেশের মধ্যে কানেক্টিভিটি বৃদ্ধি এবং জ্বালানি সহযোগিতা ভারতের অগ্রাধিকারে রয়েছে।

ভার্চুয়ালি অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জেসিসি দ্বিপক্ষীয় ইস্যুতে নিয়মিত আলোচনার জন্য বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ ফোরাম।

ভারতের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের উদ্যোগে গঠিত এ ফোরামের প্রথম বৈঠক ২০১২ সালের মে মাসে অনুষ্ঠিত হয়। সর্বশেষ জেসিসি বৈঠক (পঞ্চম) গত বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button