এমপি আলী আশরাফ মারা গেছেন

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংস সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ আর নেই। শুক্রবাডর (৩০ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ছেলে মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
এমপি অধ্যাপক আলী আশরাফের ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন বলেন, কিছুক্ষণ আগে স্যারের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ২ জুলাই পিত্তথলির পাথর অপসারণের জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন ৭৪ বছর বয়সী এই রাজনীতিবিদ। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা ধরনের শারীরিক জটিলতা আছে। এর পর ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০০ সালে তিন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। আলী আশরাফ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।



