ভূরাজনীতি

ভয়-ভীতি আমাদেরকে দমন করতে পারবে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনো ভয়-ভীতি আমাদেরকে দমন করতে পারবে না। বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে কেউ দমন করতে পারেনি। আমরা সবকিছু মোকাবেলা করে, জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে, অবশ্যই এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’

সোমবার (৩০ মে) শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করতে চায়- জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়। মূলকথা হলো-গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে, ইতিমধ্যে রাজপথে রক্ত ঝরেছে, ইনশাল্লাহ্ এর মধ্য দিয়েই দেশ গণতন্ত্র ফিরে পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button