ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী ।
সভাপতি পদে প্রার্থী লড়ছেন তিনজন। মুরসালিন নোমানী (বাসস), নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সি) ও শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো)।
সহ-সভাপতি পদেও তিনজন প্রার্থী। তারা হলেন- আবুল বাশার নুরু, নজরুল কবীর (বাংলা ট্রিবিউন) ও ওসমান গনি বাবুল।
সংগঠনটির সাধারণ সম্পাদক পদে লড়ছেন আবু আল মোরছালীন বাবলা (চ্যানেল আই), মসিউর রহমান খান (সমকাল) ও তোফাজ্জল হোসেন (খোলা কাগজ)।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী যুগ্ম সম্পাদক পদে। পাঁচজন লড়ছেন এই পদে। তারা হলেন- আরাফাত দাড়িয়া, ফারুক খান (বাংলাদেশের কণ্ঠ), চ্যানেল সেভেনের হাফিজ আল আসাদ (সাইদ খান), মেহেদী আজাদ মাসুম (আলোকিত সময়) ও মো. গোলাম ময়নুল আহসান (বাংলাভিশন)।
সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি (দৈনিক আমাদের সময়), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), আব্দুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন)।
অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এজ) ও শ্যামল কান্তি নাগ। দপ্তর সম্পাদক পদে নাম এসেছে জান্নাতুল ফেরদৌস পান্না ও মো. জাফর ইকবাল।
তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ) ও কামাল মোশারেফ (বাংলাদেশের খবর)। ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ভয়েস অব এশিয়া) ও মো. মজিবুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী। আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান ও মোহাম্মদ নইমুদ্দীনের (রাইজিং বিডি) নাম খসড়া তালিকায় প্রকাশ করা হয়েছে।
এছাড়া কার্যনির্বাহী সদস্য সাতটি পদে নির্বাচনে লড়ছেন নয় প্রার্থীর। তারা হলেন, দৈনিক ঢাকাটাইমসের আজিজুর রহমান (রহমান আজিজ), রফিক রাফি (নিউ নেশন), মানবকণ্ঠের জাহাঙ্গীর কিরণ ও মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), বিটিভির নার্গিস জুই ও মো. মাহবুবুর রহমান, রোমানা জামান (ভোরের কাগজ), সায়ীদ আবদুল মালিক (ইনকিলাব)।
এবারের নির্বাচনে যারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, নারী সম্পাদক রীতা নাহার (বৈশাখী টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত) ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দু’জন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।
নির্বাচনে মোট এক হাজার ৬৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



