বাংলাদেশ

রাবিতে নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে বুধবার (৫ মে) অস্থায়ীভিত্তিতে নিয়োগকৃত সবার নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উক্ত নিয়োগপত্রের যোগদান এবং সংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হলো।

এরআগে, গত বৃহস্পতিবার (৬ মে) রাবির বিদায়ী উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম আবদুস সোবহানের মেয়াদ শেষ হয়। আগের দিন তিনি অস্থায়ী ভিত্তিতে ১৩৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে যান।

Related Articles

Leave a Reply

Back to top button