বাংলাদেশ

৬২ পৌরসভায় ভোট শেষ, চলছে গণনা

শেষ হয়েছে তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ।

সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে, সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

৬৩ পৌরসভায় ভোটের কথা থাকলেও পাবনার সুজানগর পৌরসভার ভোট বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তৃতীয় ধাপে ৩৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button