বাংলাদেশ

বিদেশি মেডিক্যাল শিক্ষার্থীরা বাংলাদেশে ফিরতে পারবেন

বৃহস্পতিবার (১০ জুন) থেকে বিদেশি মেডিক্যাল শিক্ষার্থীরা বাংলাদেশে ফিরতে পারবেন। এসব শিক্ষার্থীদের ফিরতে অনুমতি দিয়েছে সরকার।

বুধবার ( ৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা মহামারির জন্য বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে বিধিনিষেধ রয়েছে। একইসঙ্গে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরাও ফিরতে পারছেন না। তবে বিদেশি মেডিক্যাল শিক্ষার্থীদের বাংলাদেশে ফিরতে অনুমতি দেওয়া হয়েছে। ভারত থেকে মেডিক্যাল শিক্ষার্থীরা ত্রিপুরা সীমান্ত দিয়ে ফিরতে পারবেন। একইসঙ্গে নেপাল- ভুটানসহ বিভিন্ন দেশের মেডিক্যাল শিক্ষার্থীরাও ফিরতে পারবেন। তবে বাংলাদেশে ফেরার পর শিক্ষার্থীদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনা মহামারির কারণে বাংলাদেশের সঙ্গে ভারত সীমান্ত বন্ধ রয়েছে। সে কারণে ভারত থেকে সে দেশের কোনো নাগরিক বাংলাদেশে আসতে পারছেন না।

Related Articles

Leave a Reply

Back to top button