ইকোবিজ

সূচক বেড়ে লেনদেন চলছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছিল। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫০২ ও ২৭১৮ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে মোট ২৯৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১১৩টির এবং অপরির্বতিত ছিল ৫০টি কোম্পানির শেয়ার।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা, জেনেক্স, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, অরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, বিএসআরএম স্টিল ও বিএটিবিসি।

Related Articles

Leave a Reply

Back to top button