স্পোর্টেইনমেন্ট

ঢাকায় ফিরলেন সাকিব-লিটন

আঙুলের ইনজুরি’র কারণে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। তার সঙ্গে পারিবারিক কারণে দেশে এসেছেন লিটন দাস।

বিশ্বকাপে আর মাত্র একটি ম্যাচই বাকি বাংলাদেশের। ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচের আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলের ইনজুরিতে পড়ায় আর বিশ্বকাপে খেলা হচ্ছে না সাকিবের। এরই মধ্যে তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় ফিরে এসেছেন সাকিব। দেশেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাবেন তিনি।

এদিকে সাকিবের সঙ্গে আজ একই ফ্লাইটে লিটন দাসও দেশে ফিরেছেন। জরুরি পারিবারিক কারণে লিটন দেশে ফিরেছেন। অবশ্য আগামী ৯ নভেম্বরে ভারতে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

শ্রীলঙ্কা ম্যাচের আগেও প্রথম দফায় মূলত সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতেই এসেছিলেন তিনি। সেই সময়ে দুই দিনের ছুটি কাটিয়ে ৩ নভেম্বর রাতে আবার দলের সঙ্গে যোগ দেন এই উইকেটকিপার ব্যাটার।

Related Articles

Leave a Reply

Back to top button