স্পোর্টেইনমেন্ট

১২ এপ্রিল শ্রীলঙ্কা যাচ্ছে টাইগাররা

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী রবিবার (৭ মার্চ) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ এপ্রিল বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যান্য প্রটোকল যে সব আছে, এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ অবস্থান করবে কলম্বোয়। তবে সিরিজের দুটি টেস্ট কোথায় হবে সেটি খোলাসা করেননি তিনি।

মে মাসে ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার পর আমাদের সঙ্গে শ্রীলঙ্কার তিন ম্যাচের ওডিআই হোম সিরিজ হওয়ার কথা। এই তিনটি ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মে’র ২০ তারিখ বাংলাদেশে আসবে ও ঈদের পরে যত দ্রুত সম্ভব সিরিজ শুরু হবে বলেও জানিয়েছেন নিজামউদ্দিন।

বর্তমানে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে আছে টাইগাররা।

Related Articles

Leave a Reply

Back to top button