বিশ্ব

ইউক্রেনে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। খবর: বিবিসির।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

এর আগে, বিবিসির সংবাদদাতারা নিশ্চিত করেছিলেন যে, তারা রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের ক্রামাৎরস্ক এলাকায়ও বিকট শব্দ শুনেছেন।

এ ছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button