বাংলাদেশ

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী লাইফ সাপোর্টে

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীকে, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শওকত আলী কিডনি, ডায়াবেটিস, নিউমোনিয়া ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবার দেশবাসীর কাছে সুস্থ কামনায় দোয়া চেয়েছে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button