অন্য খবর

সুস্থ হয়ে উঠছেন আজিজুল হাকিম

নন্দিত অভিনেতা আজিজুল হাকিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি হাঁটাহাঁটি করতে পারছেন ও স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন।

তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে রাখা হয়েছে। তিনি শঙ্কামুক্ত, সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসক এখনো তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখছেন।

আজিজুল হাকিমের জ্বর ও ঠাণ্ডা কমেছে। তার আর কোনো শারীরিক জটিলতা দেখা না দিলে খুব শিগগিরই তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানান সোহেল হাকিম।

আজিজুল হাকিম ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকের অনুমতিতে এই বর্ষীয়ান অভিনেতা বাসার খাবারও খাচ্ছেন বলে জানা গেছে।

করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর গত ১৫ নভেম্বর এই অভিনেতাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এরপর স্থানান্তর করা হয় কেবিনে।

হাসপাতালটিতে ড. মহিউদ্দীনের তত্বাবধায়নে আজিজুল হাকিমের চিকিৎসা চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button