অস্ত্রবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন

আট ঘণ্টারও বেশি আলোচনার পর অস্ত্রবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। রাজধানী প্যারিসে গতকাল বুধবার আলোচনায় মস্কো ও কিয়েভ এই বিষয়ে একমত হয়েছে। তারা সিদ্ধান্তে এসেছে যে সব পক্ষের উচিত একটি অস্ত্রবিরতি পালন করা। খবর বার্তা সংস্থা এএফপি।
ইউক্রেনের পূর্ব সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এ নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। কিয়েভ ও পশ্চিমারা আশঙ্কা প্রকাশ করে বলে, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে। মস্কোর পক্ষ থেকে দাবি করা হয় ইউক্রেনকে যেন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা না হয়।
বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের বাহিনীর চলমান সংঘাতের বিষয়ে ২০১৯ সালের পর এই প্রথম একটি যৌথ বিবৃতিতে সই করতে রাজি হলো রাশিয়া ও ইউক্রেন। ফ্রান্স ও জার্মানিও এই যৌথ বিবৃতির অংশ হচ্ছে।



