বাংলাদেশ

বাংলাদেশ ত্যাগ করলেন ড. বিজন কুমার শীল

আলোচিত বিজ্ঞানী ও গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট উদ্ভাবন দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল, বাংলাদেশে অবস্থানের (ওয়ার্ক পারমিট) আবেদন করে তা না পেয়ে অবশেষে বাংলাদেশ ছাড়েন ।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে নিজ দেশ সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করে গণমাধ্যমকে, এখন আমি বিমানবন্দরে অবস্থান করছি। সিঙ্গাপুরে চলে যাচ্ছি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী সিঙ্গাপুর থেকে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে এসেছিলেন। গত জুলাইয়ে তার ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয় । তারপর ওয়ার্ক ভিসার জন্য আবেদন করলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো উত্তর দেয়া হয়নি। ফলে কাজ করতে না পেরে এক ধরনের বাধ্য হয়ে দেশ ছাড়লেন ড. বিজন। ওয়ার্ক ভিসার অনুমতি পেলে তিনি আবার বাংলাদেশে কাজে ফিরতে পারবেন।

বাংলাদেশের জন্ম নেয়া এই বিজ্ঞানী ২০০২ সালে সিঙ্গাপুর সিভিল সার্ভিসে যোগ দেন। সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী চাকরি নেয়ার পর বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিতে বাধ্য হয়েছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button