ক্রীড়াঙ্গন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বুধবার (১১ মার্চ) এক বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।

বার্তায় তিনি বলেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমাদের খেলোয়াড়দের টিম-স্পিরিট ও ক্রীড়া-নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।

প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্য খেলাধুলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফসল। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।

Related Articles

Leave a Reply

Back to top button