বাংলাদেশ

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর, আজ রোববার (১৫ নভেম্বর) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

গতকাল শনিবার সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।

সংসদ মেডিক্যাল সেন্টারের ডা. মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button