বাংলাদেশবিশ্ব

ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় শোকপ্রকাশ করেন শেখ হাসিনা।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কেরালার কোঝিকোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি মর্মাহত এবং দুঃখিত।  মর্মান্তিক এ দুর্ঘটনায় বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে স্বজন হারানো পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button