নিউইয়র্কে যুবলীগের সাবেক সভাপতির রোগমুক্তির কামনায় দোয়া-মাহফিল

যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদের আরোগ্য কামনায় ভার্চুওয়াল দোয়া-মাহফিলের আয়জন করে যুক্তরাষ্ট্র যুবলীগ।
গত ২৬ অক্টোবর সোমবার রাত ৯ টায় নিউইয়র্কে এ ভার্চুওয়াল দোয়া-মাহফিলের আয়জন করা হয় ।
অনুষ্ঠানে, মিসবাহ আহমদের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন নিউইয়র্কের বিশিষ্ট আলিম মোল্লা সাইফুল সিদ্দিক ।
দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: ফরিদ আলম , ঢাকা উওর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াৎ হোসেন চঞ্চল ।
যুক্তরাষ্ট্র যুবলীগের উপস্তিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন, মো: সেবুল মিয়া , রহিমুজ্জামান সুমন, আফজাল আহমদ চৌধুরী, রিন্টু লাল দাস । আরো উপস্তিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের, জামাল আহমদ, আব্দুল্লাহ আল রেজা, আজাদুল কবির, জাকির হোসেন, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, জর্জিয়া যুবলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ , সাধারণ সম্পাদক ইলিয়াশ হোসেন , পেনসেলবেনিয়া যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক ,মিশিগান যুবলীগের সাধারণ সম্পাদক গুলজার আহমদ, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, নিউইর্য়ক মহানগর যুবলীগের সহ সভাপতি মামুন হোসেন , সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, যুবলীগ নেতা আ স ম খালেদুর রহমান , সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও নিউইর্য়ক মহানগর যুবলীগের সহ সভাপতি মামুন হোসেনের মা মারা জান গত দুদিন আগে । উনার জন্যও দোয়া করা হয় ।
নিউইয়র্ক প্রতিনিধি



