বিশ্ব

রাশিয়াকে নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি কমলা হ্যারিসের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর: আল-জাজিরার।

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মস্কোকে সতর্ক করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। পাশাপাশি এ ঘটনায় ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও জানান তিনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ ও তিনটি বাল্টিক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও প্রতিবেশি ইউক্রেনের মধ্যে। রাশিয়া দাবি, ইউক্রেন যেন কখনওই ন্যাটো সামরিক জোটের সদস্য না হয়। অন্যদিকে, ইউক্রেনের বক্তব্য- অস্তিত্ব রক্ষায় ন্যাটোতে যোগ দেওয়া ছাড়া কোনও উপায় নেই সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনকারী দেশটির। এমন পরিস্থিতিতে চরম উত্তেজনায় রয়েছে এই দুই দেশ। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button