বিশ্ব
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

তুরস্কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছে । এবং আহত হয়েছেন আরও ৩৭ জন।
শুক্রবার (৬ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে ডেইলি সাবাহ’র খবরে জানানো হয়েছে।
খবরে বলা হয়, ইস্তাম্বুল ও ইজমিরের মধ্যে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। আহত হন আরও অন্তত ৩৭ জন।
জানা যায়, মানিশা শহরের কাছাকাছি এলাকায় যাত্রীবাহী বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় একটি বিবৃতিতে দিয়েছে মানিশা কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা বলেছেন, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ও তিনজন কর্মী ছিলেন। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন।



