অন্য খবর

আলিয়ার অন্যরকমভাবে সন্তান আগমনের বার্তা

এবার বলিউড তারকা আলিয়ার পোশাকেও পাওয়া গেলো সন্তান আগমনের বার্তা।

প্রথমবার আলিয়া-রণবীর জুটি বেঁধে অভিনয় করেছনে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। শুক্রবার (০২ সেপ্টেম্বর) হায়দরাবাদে সিনেমাটির প্রচারে গিয়েছিলেন এই জুটি। সেখানেই নজর কাড়ল আলিয়ার গোলাপি রঙের পোশাক।

আলিয়ার এই পোশাকের পেছনে ইংরেজিতে লেখা ‘বেবি অন বোর্ড’ অর্থাৎ সন্তান আসছে। এখানেই শেষ নয়, পোশাকের পুরো অংশ জুড়েই ইংরেজি অক্ষরে ‘লাভ’ লেখা রয়েছে।

বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচারে ব্যস্ত আলিয়া ও রণবীর। সিনেমাটি প্রযোজনা করেছেন করন জোহর। নির্মাণ করেছেন অয়ন মুখার্জি। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button