বাংলাদেশ
লালন শাহ মাজার পরিদর্শন করলেন বিক্রম দোরাইস্বামী

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে শ্রদ্ধা জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
শুক্রবার (৪ ডিসেম্বর) তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
ভারতীয় হাইকমিশন জানায়,বিক্রম দোরাইস্বামী কুষ্টিয়ায় লালন শাহ মাজারে শ্রদ্ধা জানান। কিংবদন্তি লালন ফকিরের মাজার ও সঙ্গীত অসংখ্য বাউলকে অনুপ্রেরণা যোগায় এবং যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে উপস্থাপন করে।এ সময় বিক্রম দোরাইস্বামী লালনের মাজার ঘুরে দেখেন। তিনি বাউল সঙ্গীত শোনেন।
পরে সেখানে একটি স্বয়ংক্রিয় হ্যান্ড স্যানিটাইজার মেশিন ইনস্টল করা হয়।



