বাংলাদেশ
পুলিশের ডিআইজি পদমর্যাদার ৪ কর্মকর্তার বদল

পুলিশের ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
চার কর্মকর্তা হলে, রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার মো. হুমায়ন কবিরকে পুলিশের বিশেষ শাখা, (এসবি) ঢাকার ডিআইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।



