বাংলাদেশ

আবাসিক ভবনে ফ্যাক্টরি ভাড়া নয় বাড়িওয়ালাদের হুশিয়ারী :র‌্যাব ম্যাজিষ্ট্রেট

নিউজ নাউ বাংলা  ডেস্কঃরাজধানীর  পুরান ঢাকায় নকল তার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব।

১৮ই আগষ্ট মঙ্লবার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিযান চালিয়ে পাঁচটি কারখানা থেকে পাঁচ জনকে আটক করে।

এসময় বাড়তি ভাড়ার লোভে যেসব বাড়িওয়ালা আবাসিক ভবনে ফ্যাক্টরি ভাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।এসব কারখানায় বিআরবি, বিবিএস, বিজলি সহ বিভিন্ন নামী প্রতিষ্ঠানের পণ্য নকল উৎপাদন করে আসছিল।

এদিকে, বাড়তি ভাড়ার লোভে যেসব বাড়িওয়ালা ফ্যাক্টরি ভাড়া দিচ্ছে তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন এখন থেকে বাড়িওয়ালাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button