বাংলাদেশ

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী আর নেই

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১১ মে) রাত ৮টা ২৫ মিনিটের দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

দলটির ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় নরসিংদীর শিবপুরের মুন্সেফের চর ইটাখোলা ঈদগাহ ময়দানে আবদুল লতিফ নেজামীর জানাজা অনুষ্ঠিত হবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানিয়েছেন, সোমবার ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে গিয়েছিলেন মাওলানা নেজামী। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে দলটির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Back to top button