স্পোর্টেইনমেন্ট

পরীমনির মুক্তি চেয়ে  ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ আকবর

পরীমনির মুক্তি চেয়ে  ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে গায়ক আসিফ আকবর।

শনিবার (১৪ আগস্ট) এই সংগীত তারকা ফেসবুকে লিখেছেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখেই দাবি জানাই, পরীমনির মুক্তি চাই। পরীমনি ভয়ংকর অপরাধী নয়, অভিভাবকহীনতার শিকার একটা লক্ষ্যহীন নৌকামাত্র।’

আসিফ আকবর স্ট্যাটাসে লিখেছেন, ‘ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ফোর্বসের বিশ্লেষণে মেয়েটা ছিল শোবিজে একজন প্রভাবশালী নারী। বাংলাদেশের ফেসবুক জগতে তার ছিল সর্বোচ্চ কোটি ফলোয়ার। এই নিয়ে মিডিয়াসহ দেশের মানুষের গর্বের শেষ ছিল না। মফস্বলের একটা মেয়ে এত উঁচুতে পৌঁছানোর পেছনে অবশ্যই যোগ্যতা ছিল। মেয়েটা দেশের সবচেয়ে বড় আলোচিত ক্রিমিনাল হয়ে গেল হঠাৎ করে?’

আসিফ আকবর লিখেছেন, ‘এই মেয়েটা এতটা পথ কাদের শেল্টারে এসেছে, এই রহস্য উন্মোচিত হবে না কখনো। মেয়েটা অবশ্যই ভালো অভিনেত্রী, মেয়েটার দেশকে আরও দেওয়ার ছিল। দেশ নেয়নি, হয়তো সে মুক্তি পেয়ে আন্তর্জাতিক তারকা হয়ে যাবে।’

উল্ল্যেখ, মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে শুক্রবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেদিন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়। পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button