বিশ্ব

তৃতীয় সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ তাদের তৃতীয় কন্যা অরেলিয়া চ্যান জাকারবার্গকে পৃথিবীতে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন।

ইনস্টাগ্রামে এক পোস্টের ক্যাপশনে জাকারবার্গ লেখেন, বিশ্বে স্বাগতম, অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি ছোট আশীর্বাদ।

পোস্টটি শেয়ার করার পর কয়েক লাখ লাইক পড়েছে। অনেকে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন পোস্টে কমেন্ট করেছেন।

গত বছরের সেপ্টেম্বরে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন মেটা প্রধান। তিনি জানিয়েছিলেন, অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটি বোন পেতে যাচ্ছে।

পড়াশোনা সূত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রিসিলার সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। ২০০৩ সালে তাদের প্রণয়ের খবর প্রকাশ্যে আসে। আর ২০১২ সালে বিয়ে করেন তারা। ওই বছরই ডাক্তারি শিক্ষা সম্পন্ন করেন প্রিসিলা।

২০১৫ সালে এ সেলেব্রেটি দম্পতির প্রথম মেয়ের জন্ম হয়। তার নাম ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ। আর দ্বিতীয় মেয়ের নাম আগস্ট চ্যান জাকারবার্গ।

Related Articles

Leave a Reply

Back to top button