অন্য খবর

সাকিব আল হাসানের নায়িকা হতে আগ্রহী পরীমণি

ভবিষ্যতে সুযোগ পেলে সাকিবের বায়োপিক বা জীবনী নিয়ে বানানো সিনেমায় অভিনয় করতে চান আলোচিত চিত্রনায়কা পরীমণি।

আগামীকাল মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ‘মুখোশ’ এর প্রচারের জন্য আজ বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন সময়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন পরীমণি।

সেখানে সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, তার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। ভবিষ্যতে সুযোগ পেলে সাকিবের বায়োপিক বা জীবনী নিয়ে বানানো সিনেমায় অভিনয় করতে চান তিনি।

পরীমণি আরো বলেন, সিনেমা আগে বানাক, কেউ (পরিচালক) যদি আমাকে নক করেন, তাহলে অবশ্যই করব। সাকিব আল হাসান নিজেই অনেক বিজ্ঞাপনে অভিনয় করেন। তার সঙ্গে অভিনয় করতে চান কিনা জানতে চাইলে পরীর জবাব, ইচ্ছে থাকলে তাও আসলে হবে না, ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।

ক্রিকেট মাঠে নিজের সিনেমার প্রচারের জন্য এলেও ক্রিকেটের থেকে ফুটবলই বেশি টানে পরীমণিকে, ‘ব্যাসিক্যালি আমি ফুটবল লাভার।

এ সময় তিনি আরো বলেন, ‘জীবনে প্রথমবার মাঠে আসলাম। কাল রাতে যখন শুনলাম আমি মাঠে আসবো, মানুষের ঈদে যেমন খুশি লাগে আমার তেমন খুশি লাগছিল। মাঠে আসার জন্য ভেতর ভেতর অনেক এক্সসাইটেড ফিল হচ্ছিল।’

বহুল আলোচিত ‘মুখোশ’ সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। এতে পরীমণির সঙ্গে পর্দা শেয়ার করেছেন মোশাররফ করিম ও রোশান।

সিনেমাটি শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী ৩৮টি হলে মুক্তি পাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button