বাংলাদেশ

চীনের টিকা সাধারণের জন্য নয়

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, উপহার হিসেবে পাওয়া চীনের সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বিভিন্ন মেডিক্যাল, নার্সিং কলেজের শিক্ষার্থী ও মেডিক্যাল টেকনোলজিস্টদের দেওয়া হবে।

বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম একথা জানান।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, মেডিক্যাল ও নার্সিং শিক্ষার্থী এবং মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে যারা পড়াশোনা করছেন আমরা চীনের টিকা গ্রহণ তালিকায় তাদের অগ্রাধিকার দেবো। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রোগীর সেবায় অংশ নিচ্ছেন। আমাদের যে মানবসম্পদ আছে তাতে বাড়তি একটি শক্তি যুক্ত হবে।

তিনি বলেন, টিকার এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। তাদের আমরা একই দিনে টিকা দেবো না, ভাগে ভাগে দেবো। তাহলে আমরা অনেক বেশি সময় ধরেই কার্যক্রম চালাতে পারবো।

এদিন সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজোহাজে চীনা টিকার চালান দেশে আসে। এরপর ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকা তুলে দেন।

Related Articles

Leave a Reply

Back to top button