স্পোর্টেইনমেন্ট

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

করোনার কারণে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক খেলায় ফিরেই এই জয় পেল বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে লিড নিল টাইগাররা।

Related Articles

Leave a Reply

Back to top button