বাংলাদেশ

৬ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন ।

বৃহস্পতিবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সর্বশেষ সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী ৭ মার্চ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন।

আগামী ১২ মার্চ সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আমিরাত সফরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button