অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালো চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ের পর কিছুদিন নীরব থাকলেও অবশেষে সম্ভাব্য ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে চীন।(খবর বিবিসি)
শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মার্কিন জনতার রায়কে আমরা সম্মান জানাচ্ছি। বাইডেন ও হ্যারিসকে অভিনন্দন। আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল সে দেশের নিয়মকানুন মেনেই ঘোষিত হবে।
চীন-মার্কিন সম্পর্ক এই দুই দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ বাকি বিশ্বের জন্যও। সাম্প্রতিক সময়ে বাণিজ্য, করোনাভাইরাস মহামারি ও গুপ্তচরবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে অস্থিরতা বেড়েছে।
ধারনা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরবেন কি ফিরবেন না, এমন দোটানায় ছিল দেশটি।
অনেকেই বলছেন, ট্রাম্প যতই আইনের পথে হাঁটুক না কেন, তার বিদায় নিশ্চিত জেনেই বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন।



