স্পোর্টেইনমেন্ট

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শমী কায়সার

আবারো বিয়ের পিঁড়িতে বসলেন মঞ্চ ও টেলিভিশনের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার । বরের নাম রেজা আমিন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে শমী কায়সারের ঘনিষ্ট এক মিডিয়াকর্মী নিশ্চিত করেছেন। গত ২৭ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয়েছে শমীর। গেল ৭ অক্টোবর ছিলো গায়ে হলুদের অনুষ্ঠান৷ আর ৯ অক্টোবর ছিলো বিয়ের রিসিপশন।

অনেক আগে থেকেই তারা বেশ ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্বই একটা সময় ভালো লাগা এবং ভালোবাসায় রূপ নেয়।

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শমী কায়সার

শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই একটি বেসরকারি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শমী কায়সারবিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরাফাতকে আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর৷

 

 

 

 

 

শমী কায়সারের বর্তমান স্বামী রেজা আমিন ইউরো ভিগিল প্রাইভেট কোম্পানীর Euro Vigil (Pvt) Ltd সিইও হিসেবে আছেন। রেজা আমিনের আগের স্ত্রী মিসেস উম্মে জাহান প্রতিষ্ঠানটির চেয়ারপার্সনের দায়িত্বে আছেন।

শমিী কায়সার

১৯৮৯ সালে পরিচালক আতিকুল হক চৌধুরীর কেবা আপন কেবা পর নাটকের মধ্য দিয়ে মিডিয়া জগতে আসেন শমী কায়সার। এমন একজন মেয়ে খুঁজছিলেন, যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, তার নাটক কেবা আপন কেবা পর এ অভিনয়ের জন্যে। এর ফলে শমী প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর তিনি কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যাই এ অভিনয় করে পরিচিত লাভ করেন।

তারপর তিনি বহু নাটকে যেমন, নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্ষ, একজন, অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরে নিরন্তরে, স্বপ্ন, ঠিকানা সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন।

মিডিয়া জগতের তারকার ফেসবুক ও টুইটারের মাধ্যমে এই দম্পত্তিকে নতুন জীবনে স্বাগতম জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button