বাংলাদেশ

পণ্যের দাম বাড়ায় কষ্টে আছে মানুষ: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশেও। এ কারণে সাধারণ মানুষ কষ্টে আছে। সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে।

রোববার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি বাসায় আসেন টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এ ছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।

বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, এটা রাজনীতির খাতিরে হয়তো কোনো কোনো রাজনৈতিক দল বলছে উল্লেখ করে তিনি বলেন, আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো অবস্থানে।

Related Articles

Leave a Reply

Back to top button