বাংলাদেশ
মাস্ক না পরলে ‘জেল’

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, মাস্ক ব্যবহার না করলে জেল দেয়ার মতো কঠোর অবস্থানেও সরকার যেতে পারে।
সোমবার (৩০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেয়া হয় বলে বৈঠক শেষে তিনি জানিয়েছেন। প্রধামন্ত্রী গণভবন থেকে অনলাইনে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা আগেই বলেছি, এ সপ্তাহ থেকে আরেকটু কঠোর অবস্থানে যাবো। ঢাকার বাইরে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ডিসিরা জানিয়ছেন, জেলা সদরের মানুষ মোটামুটি সতর্ক হচ্ছে। ঢাকা শহরে বোধহয় এখনও পুরোপুরি সতর্ক হয়নি। তবে ৫০০ টাকা জরিমানা হবে এমন বার্তা যাচ্ছে। এখন থেকে সর্বোচ্চ জরিমানা করার জন্য বলে দিয়েছি। আরও নির্দেশনা দেয়া হবে সর্বোচ্চ জরিমানা করতে। এরপরে জেলে যেতে হবে।’



