বাংলাদেশ
পিডিপির নিবন্ধন বাতিল: নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন, নিবন্ধনের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক দল হিসাবে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নিবন্ধন বাতিল করেছে।
রবিবার ( ২৯ নভেম্বর ) নির্বাচন কমিশনের জৈষ্ঠ্য সচিব মো. আলমগীর বলেন, ‘কমিশন প্রগতিশীল গণতান্ত্রিক দলের নিবন্ধন বাতিল করেছে।’
তিনি আরো বলেন, ‘পিডিপি নিবন্ধিত থাকার শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় আমরা তাদের নিবন্ধন বাতিল করেছি। আমাদের অনুসন্ধানে দেখা গেছে, জেলা পর্যায়ে তাদের অফিসসহ পর্যাপ্ত অন্যান্য অবকাঠামো নেই। তাদের কমিটিতে পর্যাপ্ত সদস্যও নেই। দলটি বছরের পর বছর কাউন্সিলও করেনি।



