বাংলাদেশ

জেকা বাজারের এমডি গ্রেপ্তার

গ্রাহকদের ৬০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পলাতক, ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাবিবুল্লাহ খান জাবেরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার বিকেলে ফরিদপুরের আলীপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সিআইডি পুলিশের পরিদর্শক মো.জিল্লুর রহমান।

তিনি বলেন, দীর্ঘ ১০ মাস ধরে আত্মগোপনে ছিলেন, জেকা বাজারের এমডি জাবিবুল্লাহ খান জাবের। তার বিরুদ্ধে গ্রাহকদের ৬০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিল। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাবের কালুখালী উপজেলা প্রকৌশলী অফিসের রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টে ৩০ হাজার টাকা বেতনে কার্য-সহকারী পদে চাকরি করতেন। ২০২০ সালে রাজবাড়ী চেম্বার অব কমার্সের সদস্য পদ ও পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করেন ই-কমার্স ব্যবসা। এরপর জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়ে মাত্র এক বছরেই ব্যবসার পরিধি বাড়ান রাজবাড়ীসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায়।

গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন জেকা বাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাবিবুল্লাহ খান জাবের।

Related Articles

Leave a Reply

Back to top button