ক্রীড়াঙ্গন

হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সফরের শুরুতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। টেস্ট ও ওয়ানডেতে শতভাগ সাফল্য নিয়ে দুর্দান্ত জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানে জিতে টাইগাররা।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। সেই সাথে প্রায় এক মাসের সফর জয় ছাড়াই শেষ করতে হবে জিম্বাবুয়েকে। পুরো সফরে জিম্বাবুয়েকে সবগুলো ম্যাচে হারানোর লক্ষ্যই ছিলো বাংলাদেশের।

আজও তিন ফরম্যাটের সিরিজেই হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আজ বাংলাদেশের সম্ভাব্য একাদশে খেলবে,তামিম ইকবাল/লিটন দাস, মোহাম্মাদ নাঈম শেখ, সৌম্য সরকার, মেহেদী হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মাদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম/আল-আমিন হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button