অন্য খবর

জামিন পাননি শাহরুখপুত্র, থাকবেন হেফাজতেই

বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান খানের জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বৃহস্পতিবার (৭ অক্টোবর) মেট্রোপলিটন আদালতে হাজির করা হয় তাকে।

এ সময় আরিয়ানের আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে ১৪ দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ড বাড়ানোর আবেদন করলে তা-ও নাকচ করেন আদালত।

এদিকে, তার দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধমেচারও জামিন মেলেনি।

জানা গেছে, হোয়াটসঅ্যাপে যে কথোপকথনের জেরে আরিয়ানকে মাদকাসক্ত বলে সন্দেহ করা হচ্ছে, তা নেহাতই ‘নির্দোষ’এবং ফুটবল নিয়ে ছিল বলে দাবি করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।

তবে সরকারি আইনজীবী অনিল সিংহ মনে করছেন, ফুটবল নয়, সাঙ্কেতিক ভাষায় কোনও মাদক চক্রের সঙ্গে কথোপকথন চালাতেন আরিয়ান। সেই বিষয়টি আরও খতিয়ে দেখতেই তাকে নিজেদের হেফাজতে চেয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

আপাতত আরিয়ান এবং বাকি অভিযুক্তরা তিন থেকে পাঁচ দিন আর্থার জেলে নিভৃতবাসে থাকবেন।

Related Articles

Leave a Reply

Back to top button